বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

নেসকো হেড অফিস বগুড়ায় স্থানান্তরের চক্রান্তের প্রতিবাদে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ বা সম্ভাব্যতা যাচাইয়ের খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’। এ সংক্রান্ত প্রক্রিয়া বন্ধ করে নেসকোর প্রধান কার্যালয় বিভাগীয় শহর রাজশাহীতেই বহাল রাখার দাবিতে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনুকে স্মারকলিপি প্রদান করা হয়। রাজশাহী মহানগরীর সর্বস্তরের নাগরিকদের পক্ষে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’র সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল এর নেতৃত্বে শুক্রবার সকালে স্মারকলি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী হতে বগুড়ায় স্থানান্তরের সম্ভাব্যতা যাচাই সংক্রান্ত পত্রের বিষয়ে জানা গেছে। বিষয়টিকে রাজশাহীবাসীর জন্য একটি ‘অত্যন্ত দুঃসংবাদ’ ও উদ্বেগের কারণ বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা জানান, রাজশাহী একটি ঐতিহ্যবাহী বিভাগীয় শহর, যেখানে সরকারের অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় অবস্থিত।

নেসকোর মতো একটি বৃহৎ বিদ্যুৎ বিতরণ ও বিপণন সংস্থার প্রধান কার্যালয় রাজশাহীতে থাকায় তা এ অঞ্চলের সার্বিক বিদ্যুৎ ব্যবস্থা পরিচালনা, সরকারি অন্যান্য কার্যক্রম সমন্বয় এবং স্থানীয় কর্মসংস্থান ও ব্যবসার সাথে গভীরভাবে সম্পর্কিত। এখান থেকে কার্যালয় স্থানান্তরিত হলে তা রাজশাহী অঞ্চলের মানুষের প্রতি চরম অবিচার করা হবে।

স্মারকলিপি প্রদানকালে সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল বলেন, “রাজশাহীকে আরো সুন্দর ও সমৃদ্ধ করতে সব নাগরিক ঐক্যবদ্ধ। রাজশাহী সদর আসনের একজন সংসদ সদস্য হিসেবে নেসকোর প্রধান কার্যালয় এখানে টিকিয়ে রাখা ভূমিমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।” রাজশাহীবাসীর প্রতি সুবিচার নিশ্চিত করতে এই সিদ্ধান্ত বাতিল করার জন্য তিনি জোর দাবি জানান।

এসময়ে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি ভারপ্রাপ্ত আহবায়ক ওয়াসিম রেজা, উপদেষ্টা জনাব মাহবুব সিদ্দিকী, উপদেষ্টা ও লেখক কাজী মোস্তাক হোসেন, যুগ্ম আহ্বায়ক ও লেখক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক এ কে এম সাকলায়ন মুস্তাক (পিন্টু), ব্যবস্থাপনা সচিব, ড. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন সাজ্জাদুল ইসলাম বিপ্লব, ইকবাল হোসেন বাবু শরিফুল ইসলাম, আহ্বায়ক শাহাদত হোসেন, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতি সদস্য আবুল কালাম আজাদ, অটো চালক সমিতি আহ্বায়ক, আফতাব হোসেন ও হোটেল ব্যবসা উপদেষ্টা লিয়াকত আলীসহ অত্র কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও শুধিজন।

কমিটির নেতৃবৃন্দ জানান রাজশাহীবাসীর স্বার্থক্ষুন্ন হয় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না এবং নেসকোর হেড অফিস স্থানান্তরের চক্রান্ত বন্ধ না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin