রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী মহানগর কৃষকদলের বৃক্ষরোপণ

  • প্রকাশ সময় শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে জাতীয়তাবাদী কৃষকদল আট লক্ষ বৃক্ষরোপন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় কৃষকদল রাজশাহী মহানগরের আয়োজনে গতকাল রাজশাহী মুসলিম হাই স্কুল ( হেতমখাঁ) প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে এই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন অর রশিদ মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসলাম সরকার ও ওয়ালিউল হক রানা, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক ওয়াদুদ হাসান পিন্টু।

রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ এর সঞ্চালনায় কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, মতিহার থানা বিএনপির সভাপতি একরামুল হক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমনসহ বিএনপি, কৃষকদল, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, দেশে পতিত আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে লক্ষ লক্ষ গাছ কেটে উজার করে ফেলেছে। এতে করে দেশের পরিবেশের ভারসাম্য বিনষ্ট করেছে। হারানো পরিবেশ ফিরিয়ে আনতে বর্তমান সরকার প্রধান তারেক রহমান বৃক্ষরোপনের ঘোষনা দিয়েছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে সবাইকে বৃক্ষরোপনের আহ্বান জানান তাঁরা। বক্তব্য শেষে নেতৃবৃন্দ গাছের রোপন ও দোয়া এবং মোনাজাত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin