রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশন তাদের কার্যক্রমে মনোযোগী ও উদ্যোগী হলে সহযোগিতা করা হবে: এমপি মিলন

  • প্রকাশ সময় রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “দেশের শিক্ষাব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে সরকার ইতোমধ্যে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশন যদি তাদের কার্যক্রমে মনোযোগী ও উদ্যোগী থাকে, তবে সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে। অতীতেও তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সিঅ্যান্ডবি মোড় এলাকার একটি দরবার হলে ‘বৃত্তি পরীক্ষা-২০২৫’-এ অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন তিনি এসব কথা বলেন।

এমপি মিলন আরো বলেন, শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং সমাজের সর্বস্তরে দুর্নীতি দমনে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। একইসঙ্গে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা নাগরিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সকল নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, “মাদক বর্তমানে প্রতিটি পরিবারের জন্য এক বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু কোনো নির্দিষ্ট অঞ্চলে নয়, বরং সারা বাংলাদেশেই মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার অত্যন্ত সজাগ এবং শিশু-কিশোরদের মাদকের থাবা থেকে দূরে রাখতে সর্বাত্মক পদক্ষেপ নিচ্ছে। মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী এবং এই ব্যবসায় মদদদাতাদের বিরুদ্ধে জাতীয় সংসদে কঠোর আইন পাস করা হয়েছে। এমনকি দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা যদি তার দায়িত্ব পালনে অবহেলা করেন, তাকেও এই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়েছে।”

সমাজের দুর্নীতি প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, “মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতির অভাব এবং নৈতিক স্খলনের কারণেই সমাজে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। সমাজের এই অন্যায়ের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীরা সম্প্রতি নিজেদের জীবন উৎসর্গ করে দেশবাসীকে এক বড় শিক্ষা দিয়ে গেছে, যা দুর্নীতি প্রতিরোধে এক নতুন জাগরণের সৃষ্টি করেছে।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোটের কারণেই আমাদের দল সরকার গঠন করতে পেরেছে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এ কারণে জনপ্রতিনিধিরা ভোটারদের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। যখনই প্রয়োজন হবে, তখনই জনগণের কাছে এই জবাবদিহিতা নিশ্চিত করা হবে। জনগণের মৌলিক অধিকার ও নাগরিক সুবিধাগুলো নিশ্চিত করতে জনপ্রতিনিধিরা মানুষের দোরগোড়ায় গিয়ে সেবা পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট থাকবেন।” সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সুশিক্ষিত সমাজ গড়ে তোলার বিষয়ে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলতাফ হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬০০-এর বেশি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩৩ জন বৃত্তি পায়, যার মধ্যে ৩৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের এবং অর্থ সম্পাদক রবিউল ইসলাম নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম এবং পবা উপজেলা যুবদলের সাবেক নির্বাহী সদস্য ও হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজদার রহমান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin