রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

বনশিল্প উন্নয়ন কর্পোরেশনে চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন বুলবুল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন রাজশাহীর সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি মঙ্গলবার সকাল ১০টায় নিজ কর্মস্থলে যোগদান করেন।

এসময়ে তিনি চার্জ বুঝে নেন। চার্জ বুঝে নেয়ার পরে তিনি বলেন, একটি ভঙ্গ কার্যালয়ে বসলাম। এখন এটাকে সংস্কার করতে হবে। তবে এখানে কাজ করার অনেক সুযোগ আছে। এই শিল্পটাকে সামনের দিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন যুবদল রাজশাহী মহানগরের সাবেক সহ-সভাপতি শাহানুর ইসলাম মিঠু, ১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পদক আবুল কালাম, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফরোজমহানগর যুবদল নেতা মোস্তাক আহমেদ ডলার, মিজানুর রহমান খান মিজান ও উজ্জল ও স্বেচ্ছাসেবক দল শাহ মখদুম থানার সাধারণ সম্পাদক শুভসহ অত্র কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য ২৩ জুলাই বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনে তাঁর চেয়ারমান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও কর্পোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবের পদ ছাড়া বাকি ১১টি সংস্থায় গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন রাজশাহীর সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

নিয়োগের শর্ত হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকলে তা ছিন্ন করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাদের এই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin