নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের আয়োজনে বুধবার হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী বিভাগীয় সভাপতি গোলাম সারওয়ার স্বপন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, সচিব ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ আজহারুল ইসলাম ও নির্বাহী সদস্য শেখ সাদী মোহাম্মদ আলী। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের সভাপতি গোলাম কিবরিয়া। মহানগরের সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অর্থসচিব আলমগীর হোসেন।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন রাজশাহী পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট রেজাউল হক। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগর ও জেলার অন্তর্ভুক্ত প্রায় আশিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এই প্রশিক্ষণে অংশগগ্রহন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি অনেক বাধাবিপত্তি অতিক্রম আজ একটি সুন্দর জায়গায় পৌঁছেছে। এই সোসাইটির মাধ্যমে কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দক্ষ করে গড়ে তুললে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করাসহ শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাইনয় শিক্ষকদের অধিকার ও বেতনভাতাদি কিছুটা হলেও শিক্ষকগণ সরকারীভাবে যেন পান তার জন্য লবিং ও যোগাযোগ অব্যাহত রয়েছে।
সেইসাথে কিন্ডারগার্টেন সমুহকে একটি প্লাটফরমে নিয়ে আসার জন্য নিবন্ধনের ব্যবস্থাসহ নানবিধ কার্যক্রম চলমান রয়েছে। এই ধরনের কার্যক্রম চলমান রাখতে সবার সহযোগিতা কামনাসহ সঠিকভাবে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য উপস্থিত প্রধান শিক্ষকগণদের আহ্বান জানান তিনি।