নিজস্ব প্রতিবেদক: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল ৩টায় নগরীর বাটার মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, এডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু।
এছাড়াও বোয়ালিয়া থানা(পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক মামুন বাবু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্যসচিব এমদাদুল হক লিমনসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, একটি মহল দেশব্যাপি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বিভিন্নভাবে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। সেইসাথে গাড়ীতে আগুন এবং সরকারী ও বেসরকারী স্থাপনায় হামলা ও ভাঙ্গচুর করছে। এটা কোনভাবেই মেনে নেয়া হবেনা বলে উল্লেখ করেন তিনি।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল নিয়ে তারা মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এর আগে নগরীর ৩০টি ওয়ার্ড ও বিভিন্ন থানা থেকে নেতৃবৃন্দ মিছিল নিয়ে বাটার মোড়ে জরো হন।