বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুখে-দুঃখে পাশে থাকতে চাই: এমপি মিলন

  • প্রকাশ সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে পবার হরিপুরের বেড়পাড়া স্কুল মাঠে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে, বিএনপিই প্রকৃত জনগণের দল। দেশের জনগণ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার জন্য পাঁচবার ভোট দিয়ে দায়িত্ব দিয়েছেন।” নির্বাচিত জনপ্রতিনিধি, মন্ত্রী ও প্রধানমন্ত্রীদের জনগণের কাছে জবাবদিহিতা রয়েছে বলে স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “নির্বাচনের পর গত আট-নয় মাসে তিনি চারবার পবার হরিপুর পরিদর্শন করেছেন এবং নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সমস্যা শুনে তা সমাধানের চেষ্টা করেছি।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং তাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকতে হবে।” আগামী চার বছরের মধ্যে হরিপুর ও পবা-মোহনপুরসহ সারা দেশের সাড়ে চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নদীপাড়ের মানুষের সীমাহীন কষ্টের কথা তুলে ধরে সংসদ সদস্য জানান, সেখানে একটি সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে। এছাড়াও একটি হেলথ কমপ্লেক্স নির্মাণসহ যোগাযোগ ব্যবস্থা ও এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি স্থানীয় উৎপাদনকারীরা যেন তাদের পণ্যের সঠিক ও ন্যায্য দাম পান, সেই ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এমপি মিলন জানান, বিএনপি এবার দলীয় বা জাতীয় প্রতীক নিয়ে স্থানীয় নির্বাচনে অংশ নেবে না। তবে ইউনিয়ন, উপজেলা ও জেলার নেতাদের সুপারিশের ভিত্তিতে যোগ্য ও জনসমর্থিত প্রার্থীদের সমর্থন দেওয়া হবে।

বক্তব্যের শেষে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তারেক রহমানের নির্দেশনায় “করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ” —এই স্লোগানকে বুকে ধারণ করে দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে সবাইকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান সংসদ সদস্য।

পবা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সদস্য সচিব আব্দুল মান্নাফ মুন্নার সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আলী হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বিএনপির সদস্য শাহজাহান আলী, পবা উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুলতান আহমেদ ও কুতুব উদ্দিন বাদশা, রাজশাহী মহানগর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেব জাদা, পবা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তাইজুল ইসলাম, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল রানা এবং পবা উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাদ্দাম হোসেন।

এছাড়াও কর্মীসভায় পবা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিবসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin