বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভবন নির্মাণে যারা আইনবহির্ভূত কাজ করবে তাদের আইনের আওতায় আনা হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী আরডিএ এর পক্ষ থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা পবায় ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ দিবস পালিত ভারতীয় ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ সহকারী হাই কমিশনারের পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক নিরাপত্তায় গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে গাছের চারা বিতরণ যুবদলের

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি শুরু হোক পরিবার থেকে: ইউএনও পবা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নিতে হবে ঘর থেকেই। পরিবারের সদস্যদের সচেতনতা, আগাম সতর্কবার্তা মেনে চলা এবং সম্মিলিত উদ্যোগই পারে দুর্যোগের ঝুঁকি কমিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে। এ বার্তা সামনে রেখে পবা উপজেলায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় ‘ঘর থেকেই শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। দুর্যোগের আগে প্রস্তুতি নেওয়া গেলে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা ঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকা জরুরি। পরিবারের প্রত্যেক সদস্যকে দুর্যোগকালীন নিরাপত্তা ব্যবস্থা ও আগাম সতর্কবার্তা সম্পর্কে সচেতন করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও কার্যকর প্রস্তুতির মাধ্যমে আমরা একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান এবং নওহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর নিরঞ্জন সরকার।

এ ছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, হরিয়ান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাবের আলী পালু, হরিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুশফিকুর রহমান রাশেদ ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin