বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজের ‘কৃতি শিক্ষার্থীদের প্রদান করা হয়। বৃহস্পতিবার অত্র কলেজ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপির সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সকল বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই কলেজে লেখাপড়ার স্মৃতিচারণ করে তিনি বলেন, এই কলেজে তিনি এক সময় পড়ালেখা করেছেন। সে সময়ের বন্ধুদের সাথে দেখা হলে অনেক ভাললাগে। সেইসাথে সেই সময়ের অনকে কথামালার স্মৃতিচারণ করা হয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। মেধা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমকে ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। নিউ গভ: ডিগ্রী কলেজের কৃতি শিক্ষার্থীরা তাদের সাফল্যের মাধ্যমে রাজশাহীর সুনাম বৃদ্ধি করছে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের পার্লামেন্ট এ নিয়ে যাওয়ার কথা বলে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক দম্পত্তির সন্তান, যাঁর বাবা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি কখনো অন্যায়ের সাথে আপস করেননি। এজন্য তাঁকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। শত নির্যাতন সহ্য করে তিনি দেশেই ছিলেন এবং এদেশের জনগণের জন্য তিনি প্রাণ পর্যন্ত দিয়ে গেছেন। তিনি সর্বোচ্চ ত্যাগ শিকার করেছেন। তিনি এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন বলে উল্লেখ করেন।

তারই সন্তান তারেক রহমান জাতী সংঘের বক্তব্য রেখে গ্রিনিজ বুকে নাম লিখিয়েছেন। এর কারণ হচ্ছে একই ডায়াসে বাবা, মা ও তিনি বক্তব্য রেখেছিলেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, এই কলেজের এবং এই অডিটরিয়ামের দ্রুত সময়ে মধ্যে উন্নয়ন করা হবে বলে জানান তিনি।

সম্মানিত অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “শিক্ষানগরী রাজশাহীর অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপিট নিউ গভ: ডিগ্রী কলেজ আমাদের গর্বের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন এবং নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কলেজকে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, নিউ গভঃ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মতিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. রাশেদ করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউ গভঃ ডিগ্রী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষার পরিচালক প্রফেসর হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুর রউফ ও সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর জুবাইদুর রহমান আল গালিব। এছাড়াও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin