শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ শনিবার সকাল ১০টায় সংস্থার নগরীর সপুরাস্থ প্রধান কার্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় গত অর্থবছরের (জুলাই ২০২০ হতে জুন-২০২১) কার্যক্রম এবং গত জুলাই ২০২০-জুন, ২০২১ বছরের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। উপস্থাপিত বিষয় হাউসে আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহিত হয়।
এরপর সংস্থার কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ জনাব আলী নেওয়াজ জুল্ইা ২০২১- জুন ২০২২ সালের জন্য সংস্থার বাজেট উপস্থাপন করেন। আলোচনা ও পর্যালোচনা শেষে সকলের সবসম্মতিতে তা অনুমোদিত হয়। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সভাপতি আব্দুর রউফ কবিরাজ।

সবশেষে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় যেখানে সাধারণ পরিষদের প্রায় সকল সদস্য অংশগ্রহণ করেন এবং সংস্থার সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন। বার্ষিক সাধারণ সভায় মোট ১৯জন সদস্য উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin