সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পুরো পৃথিবীর কাছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব এক বিষ্ময়: আসাদ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক ছাত্রলীগ ফোরাম, রাজশাহী উদ্যোগে লক্ষীপুর মোড়ে বঙ্গবন্ধুর ম্যূরালের সামনে আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুভেচ্ছা সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টু। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাঃ আসাদুজ্জামান আসাদ।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর সাবেক ছাত্রনেতা মেরাজুল ইসলাম মেরাজ, রকিবুল হাসান, আরিফুজ্জামান বাবু, হাসান খান, আমিনুর রহমান খান রুবেল, জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন ডাবলু, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, আতিকুল ইসলাম বাবু, শরিফুল ইসলাম, ফজলে রাব্বি বাদশা, নাসির উদ্দিন রুবেল, মাহবুবুর রহমান, জেলা যুবলীগের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবুল হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সাগর প্রমুখ।
আলোচনা সভায় আসাদুজ্জামান আসাদ বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পুরো পৃথিবী জুড়ে এখন এক বিষ্ময়। তাঁর রাজনৈতিক দক্ষতা, পররাষ্ট্রনীতিতে অসামান্য কারিশমা, দেশ শাসনে নির্মোহ এক ব্যক্তি হলেন জননেত্রী শেখ হাসিনা। তিনি শুধু এখন আর বাঙালি জাতির নেতা নন, তিনি সমস্ত পৃথিবীর মানুষের নেতায় পরিণত হয়েছেন। তাঁর অবদান শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি পৃথিবীর অন্য দেশের নেতাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কোথায় কোথায় পরিবর্তন করতে হবে।
আর নিপীড়িত মানুষের পাশে থাকতে তিনি বিশ্বনেতাদের আহবান করেন এবং নিজে থাকার দৃঢ় প্রত্যয় গ্রহণ করেন। তাঁর জন্মদিনে আমরা দেশবাসী দোয়া করি যাতে তিনি দীর্ঘায়ু জীবন পান এবং বাংলাদেশের জনগণকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলার পথ সুগম করেন। তাঁর দিকে তাকিয়ে আছে দেশের ১৭ কোটি বাঙালি। তিনি সব সময় যেমন সাধারণ জনগণ নিয়ে ভাবেন, তেমনি সাধারণ জনগণও তাঁর জন্য অসংখ্য দোয়া করে।
সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন রাজশাহী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাকসুুদ উল্লাহ। সমাবেশ পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin