সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে রাজশাহী জেলা অওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে ছিলো, আলোচনাসভা, ও দোয়া মাহফিল । আজ মঙ্গলবার নগরীর অলোকার মোড়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসব কর্মসূচি পালিত হয়েছে।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হক দুদুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, এড. যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এড. আব্দুস সামাদ মোল্লা, আলফোর রহমান।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদস্য মর্জিনা পারভীন, সদস্য আনিকা ফারিহা জামান অর্ণা, জেলা যুব লীগের সভাপতি আবু সালেহ, জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান রিন্টু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা, জেলা যুব মহিলা লীগের সভাপতি নার্গিস শেলী, সাধারণ সম্পাদ বিপাশা খাতুনসহ প্রমুখ।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, ঘাতকেরা শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষের সেবা করার জন্যই আল্লাহতায়ালা হায়াত দান করেছেন। বঙ্গবন্ধু কন্যা ৭৫ পরবর্তী বাংলাদেশকে বিশে^ নতুন পরিচিতি দিয়েছেন । শেখ হাসিনার নেতৃত্ব বিশ^ব্যাপী প্রশংসা করছে।

তিনি আরো বলেন, বাংলাদেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশ ও দেশের জনগণ শান্তিতে থাকে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাকে বাস্তবে রুপ দেয়ার জন্য অতন্ত্র প্রহরীর মতো নিরলস পরিশ্রম করে চলেছেন তিনি।

 

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin