সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বিএডিসি’র বীজ ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ

  • প্রকাশ সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৯৭০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাপাইগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় ২০২১-২২ অর্থ বছরের জন্য বীজ ডিলার নিয়োগ করার জন্য শর্ত সাপেক্ষে প্রথম পর্যায়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে ৯জুলাই ২০২১ খ্রীষ্টাব্দে স্বাক্ষর করেন রাজশাহী বিএডিসি এর উপপরিচালক (বীজ) জুলফিকার আলী। আর বিজ্ঞপ্তিতে আবেদন পত্র জমা দানের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ নির্ধারণ করা হয়।

এর করোনা ভাইরাসের বিষয়টি বিবেচনা করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষি ভবন দিলকুশা, ঢাকা থেকে আর একটি অর্থ বছরের জন্য একমাস বর্ধিত করার জন্য অফিস আদেশ প্রদান করা হয়। যার স্বরক নং-১২.২৭৫.০৩৫.০৭.০২.০২৭.২০১১/৫৭। এই আদেশে ২আগস্ট ২০২১ তারিখে স্বাক্ষর করেন বিএডিসি এর মহাপরিচালক তপন কুমার আইচ।

এই আদেশে উল্লেখ করা হয় গত ২৯ জুলাই ২০২১ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ২০২১-২২ অর্থ বছরের ৫ম জরুরী সাধারণ পর্ষদ সভায় অনুমোদনক্রমে কোভিড পরিস্থিতিতে বিএডিসি’র বীজ ডিলার লাইসেন্স নবায়ন ও নুতন বীজ ডিলার নিয়োগের সময় শুধুমাত্র চলতি ২০২১-২২ অর্থ বছরের জন্য এক মাস বৃদ্ধি করা হলো। বীজ ডিলার লাইসেন্স নবায়ন ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত ফিসহ এবং ৩০ সেপ্টেম্বর ২০২১ ইংি তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এই আদেশে পুর্বের শতাবলী বলবত রাখেন।

এই বিজ্ঞপ্তি ও আদেশে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের শেষ তারিখ হলেও কর্তৃপক্ষ ২৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে অত্র জেলার বিভিন্ন উপজেলার ১৭৩জন নিয়োগ প্রদান করেন। এতে স্বাক্ষর করেন বিএডিসি রাজশাহীর উপপরিচালক (বীজ বিপপন) ও সদস্য সচিব জুলফিকার আলী, রাজশাহী বিএডিসি এর উপপরিচালক (আলু বীজ) ও সদস্য হাসান তৌফিকুর রহমান, বিএডিসি, চাপাইনবাবগঞ্জের সিনিয় সহকারী পরিচালক (বীবি) ও সদস্য এইচ.এস জাহিদুল ফেরদৌস ও বিএডিসি, রাজশাহী বিভাগ, রাজশাহীর যুগ্মপরিচালক (বীজ বিপপন) ও সভাপতি দেলোয়ার হোসেন।

এ নিয়ে নতুন ডিলার প্রাপ্তীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ করার না শর্তে একাধিক প্রার্থী বলেন, তারা জানেন আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর। কিন্তু কোন আইনে ২৯ সেপ্টেম্বরের মধ্যেই ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে। এই নিয়োগে ব্যপকভাবে স্বজনপ্রীতি, দূর্নীতি ও অনিয়ম হয়েছে। এই নিয়োগ বাতিল করে পুণরায় নিয়োগ দেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট দাবী জানান তারা।

অগ্রিম নিয়োগ বিষয়ে জানতে রাজশাহী বিএডিসি এর উপপরিচালক (বীজ) জুলফিকার আলীর নিকট বার বার মোবাইল করলেও তিনি মোবাইল কল রিসিভ না করায় কোন মন্তব্য বা বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin