শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

অবৈধভাবে গাছ কাটা ও পুকুর এবং জলাশয় ভরাট রোধে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৪৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধভাবে গাছ কাটা, পুকুর ও জলাশয় ভরাট রোধে আজ রোববার রাজশাহীর কোর্ট শহিদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে এর প্রতিকার চেয়ে রাজশাহী জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

সামাজিক প্রগতি ও পরিবেশ পুণরুদ্ধার কেন্দ্র এর আয়োজনে কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্পেস এর নির্বাহী পরিচালক কামরান হাফিজ, এডাব রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কে.এম ওবায়দুর রহমান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাপা রাজশাহী জেলা কমিটির সভাপতি জামাত খান ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের কে.এম জোবায়েদ হোসেন।

এছাড়াও অত্র কেন্দ্রের অন্যান্য সদস্য, শুধিজন এবং পরিবেশবাদীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পুঠিয়া উপজেলাসহ বিভিন্ন স্থানে অবাধে গাছ কাটা চলছে। শতবর্ষী এই সকল গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ জীবকে অক্সিজেন প্রদান করে জীবন রক্ষা করে।

তারা আরো বলেন, গত মাসে পুঠিয়ায় ভিন্ন ভিন্ন তারিখে পুঠিয়া উপজেলা কমপ্লেক্স চত্বরে প্রশাসনের নাকের ডগায় বহু সরকারী গাছ দিন দুপুরে কেটে ফেলেছে। যা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এই অপকর্মের সাথে স্থানীয় প্রভাবশালীরা জড়িত বলে জানান তারা। এর যথেষ্ট প্রমানও তাদের নিকট রয়েছে বলে দাবী করেন। এছাড়াও কর্তনকৃত গাছ ঐসব প্রভাবশালীদের বাড়িতে নিয়ে গেছে বলে তারা উল্লেখ করেন।

গাছ কাটা, পুকুর ও জলাশয় ভরাট রোধে দ্রুত একটি তদন্ত কমিটি গঠনের করে প্রকৃত দোষিদের আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জেলা প্রশাসকের নিকট দাবী জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin