নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মেহেরচন্ডী পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের জন্য একটি এসি প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। আজ শুক্রবার অত্র মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায়ের পরে মসজিদের মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং এই এসি প্রদান করেন তিনি।
এরপরে মসজি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক একরামুল হক ও তার সহধর্মিনী’র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন মতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম রানা, ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক, মেহেরচন্ডী পূর্ব পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হোসেন, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক নুরু নবী ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য রায়হান হোসেন সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।