সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে নগর যুব কাউন্সিল গঠন করবে সিরাক-বাংলাদেশ

  • প্রকাশ সময় সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৭৬১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউএনডেমোক্রেসি ফান্ড এবং ইউএন-হ্যাবিট্যাট এর সহযোগিতায় চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর চারটি শহরে “নগর যুব কাউন্সিল” গঠন করবে সিরাক-বাংলাদেশ। নগর যুব কাউন্সিল ইউএন-হ্যাবিট্যাট দ্বারা প্রতিষ্ঠিত একটি অনন্য মডেল যা তরুণদের সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। এটি মেয়রের নেতৃতে সিটি কর্পোরেশনের অংশ হিসেবে গড়ে উঠবে যেখানে ১৮-৩৫ বছরের যুবদের অংশগ্রহণ এবং তাদের দক্ষতা বিকাশে কাজ করবে। প্রকল্পটি চারটি শহরে নগর যুব কাউন্সিল তৈরি করবে-যাতে তরুণরা নির্বাচিত ‘নগর যুব কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করতে পারে।

সেই সুবাদে আজ সোমবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত রাজশাহী সিটি কর্পোরেশন এর মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন এর সাথে সাক্ষাৎ করেন এবং প্রকল্পটি সম্পর্কে আলোচনা করেন। দ্বিপাক্ষিক বৈঠকে সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক বলেন, প্রকল্পটি সরাসরি এসডিজি-১১, এসডিজি ৩, এসডিজি ৮, ও এসডিজি-১৬ অর্জনে অবদান রাখবে। এই প্রকল্পের দীর্ঘমেয়াদী প্রভাব তরুণদের স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে কার্যকরভাবে অংশগ্রহণ করতে সক্ষম হবে এবং শহরের কর্মসূচিকে বাস্তবায়ন করতে পারবে। মেয়র এই উদ্যোগের প্রশংসা করেন এবং নগর কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সামাজিক সংগঠক ওয়ালীউর রহমান বাবু, সিরাক-বাংলাদেশ এর রাজশাহী বিভাগীয় সমণ¦য়কারী মাহমুদুল হাসান শিশির, বিভাগীয় সদস্য বর্ণা সরকার, এসোসিয়েট প্রোগ্রাম অফিসার মাহমুদুল হক সুজন, তরুণ নেতা তাহমিদ হোসেন অন্ত, ও রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin