সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে শাপলার আর্ন্তজাতিক প্রবীণ দিবস উদযাপন

  • প্রকাশ সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে আর্ন্তজাতিক প্রবীণ দিবস-২০২১ আজ বুধবার সকাল ১০টায় রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নে উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার সমাজসেবা অফিসার আবুল হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন সামসুদ্দিন মাষ্টার ও কামারগাঁ ইউপি প্যানেল চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ। অনুষ্ঠানে ৮৬ জন প্রবীণকে মাসিক ৫০০/- টাকা হিসেবে মোট ৪৩,০০০ টাকা প্রবীণ ভাতা প্রদান করা হয়। সেইসাথে ২৪৬ জন প্রবীণকে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। আয়োজিত অনুষ্ঠানে মোট ৩১৯জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সবশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রবীণ দিবসের কার্যক্রম সমাপ্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin