সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে মানব সেবা অভিযান সংস্থার এজিএম অনুষ্ঠিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান এর ২৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৮ অক্টোবর) রাতে নগরীর সিএন্ডবি মোড়ের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র সংস্থার সভাপতি প্রফেসর ড. সফিকুন্নবী সামাদী। এছাড়াও সভায় সংস্থার সাধারণ সম্পাদক আরিফ আহম্মদ চৌধুরী, কোষাধ্যক্ষ শহিদুল হাসানসহ সংস্থার সাধারণ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু, উপদেষ্টা জায়তুনা খাতুন উপস্থিত ছিলেন।

সভায় গত অর্থবছরের ( জুলাই ২০২০ হতে জুন-২০২১) কার্য্যক্রম এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল। উপস্থাপিত বিষয় সমুহ নিয়ে উপস্থিত সবার মধ্যে বিস্তারিত আলোচনান্তে সর্বসম্মতিতে তার গৃহিত হয়। সংস্থার ২০-২১ অর্থ বছরের আয় ব্যায়ের হিসাব ও বাজেট উপস্থাপন করেন সংস্থার কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম। সব বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। সভা পরিচালনা করেন সংস্থার পরিচালক (অর্থ ও হিসাব) আসাদুজ্জামান ও পরিচালক (অভ্যন্তরীন নিরিক্ষা ও পরিদর্শন) মেহনাজ মুস্তারিন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin