সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে হিজড়াদের ধর্মীয় অধিকার সংরক্ষণে আলোচনা সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩৬৬ বার দেখা হয়েছে

নিজন্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা বাঁচার আশা সংস্কৃতিক সংগঠনের আয়োজনে আজ মঙ্গলবার হিজড়া জনগোষ্ঠির ধর্মীয় অধিকার সংরক্ষণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় হিজড়া জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ উদ্ভাবনী প্রকল্পের আওতায় সমাজের পিছিয়ে পড়া মানুষ বিশেষ করে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী নিজ ধর্ম পালনে বাধা দূরীকরণ, সংরক্ষণ ও ধর্মীয় শান্তি সম্প্রীতি বজায় রাখা বিষয়ে নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাঁচার আশা সংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি বোয়ালিয়া বিভাগের সহকারী পুলিশ কমিশনার মীর মুহসীন মাসুদ রানা। বিশেষ অতিথি ছিলেন ভালাম জামে মসজিদের পেশ ইমাম গোলাম মোস্তফা, টিকাপাড়া জামে মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও দিনের আলো হিজড়া সংঘের উপদেষ্টা শ্যামল কুৃমার ঘোষ, রাজশাহী সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তাহের, রাজশাহী ব্লাস্ট এর সমন্বয়কারী এ্যাডভোকেট সামিয়া বেগম শিরিন, রাসিক জোন-২ সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। সভা সঞ্চালনা করেন দিনের আলো হিজড়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলি।
এছাড়াও মুসলিম, হিন্দু ও খ্রীষ্টান ধর্মের হিজড়া জনগণ এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিগণ বলেন, হিজড়া সম্প্রদায়ের মানুষ এই সমাজেরই একজন। সৃষ্টিকর্তা সব পারেন। তবে সৃষ্টির এই সেরাজীবকে কখনো অবহেলা করা যাবেনা। ইসলাম কখনো কাউকে অবহেলা ও ধর্মপালনে বাধা সৃষ্টি করেনা। তবে বিশেষ কারনে মসজিদে বসার ভিন্নতা রয়েছে। যেমন একই কাতারে নারী পুরুষ একাসাথে নামাজ আদায় করা যাবে না। এতে সমস্যা হবে। উপস্থিত হিন্দু সম্প্রদায়ের পুরোহিত বলেন, কোন ধর্মেই সংঘাত, হিংসা বিদ্বেস বরদাস্ত করেনা। আবার ধর্ম পালনে বাধা প্রদান করেনা। তবে নারীরা নারীদের স্থানে এবং পুরুষরা পুরুষদের স্থানে নামাজসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান পালন করবে বলে অতিথিরা উল্লেখ করেন।

অতিথিবৃন্দ আরো বলেন, সরকার হিজড়া জনগোষ্ঠিকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাদের অধিকার সংরক্ষণে ব্যবস্থা নিয়েছে। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠিকে মূলধারায় নিয়ে আসার জন্য শিক্ষা ও বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান অব্যাহত রেখেছে। এছাড়াও ছোট ছোট ব্যবসা করার জন্য ঋণ সুবিধা প্রদানসহ কর্মের ব্যবস্থা করছেন বলে জানান তারা। এই জনগোষ্ঠিকে নিয়ে আর কোন বিভ্রান্তি নয়, তাদের সমাজের একজন হিসেবে গ্রহন করতে হবে। সেইসাথে তাদের প্রতি সহনশীল এবং সচেতন হতে হবে। এছাড়াও অভিভাবকদের সচেতন হয়ে অন্যের কথায় কান না দিয়ে নিজের এই ধরনের সন্তানকে আর পাঁচটি সন্তানের ন্যায় মানুষ করে গড়ে তোলার আহবান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin