নিজস্ব প্রতিবেদক: এই সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে। আর এই ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে হলে, বিরোধী মত যারা প্রকাশ করে তাদের যেভাবেই হোক দমিয়ে রাখতে চায় সরকার। সারকার পুলিশ বাহীনিকে নির্লজ্য ভাবে ব্যবহার করছে, পুলিশকে ব্যবহার করে বিএনপির নেতা কর্মিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। মামলা দিয়ে বিএনপিকে দমন করছে।
আজ রোববার বেলা ১১টার দিকে নগরীর রানীবাজাস্থ্য চেম্বার অব কমার্স ভবনের সামনে রাজশাহী জেলা কৃষক দলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন। সেইসাথে কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
শাহীন শওকত আরো বলেন, ন্যায় বিচারের টুঁটি চেপে ধরার সূচনা হয়েছিল ২০০৬ সালে ২৮ অক্টোবর। পরিকল্পিত ভাবেই সেই লগি বৈঠার ঘটনা ঘটানো হয়েছিল। ঐ নির্মম হত্যাকাণ্ড ছিল ইতিহাসের জঘন্যতম। এরপর আসা জরুরি সরকার বা ওয়ান ইলেভেনের সরকার তাদের দুই বছরের শাসনামলে সব রাজনৈতিক দলের নেতাকর্মীকে গ্রেফতার করে নির্যাতন করেছে। অর্থাৎ গণতন্ত্রকে এ দেশ থেকে চিরতরে মুছে দেয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছিল।
তিনি বলেন, আজকে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার যে ঘটনা, বিস্তারিত না বললেও সবাই বোঝে সরকারের প্ররোচনায় এটি একটি গোষ্ঠীকে দিয়ে ঘটানো হয়েছে। আজকে বাংলাদেশের অবস্থা এমন যে, একটি থানার ওসি একটা জিডি নিতে সাহস পায় না, যদি না আওয়ামী লীগের এমপি-চেয়ারম্যানরা না বলে। সেই কুমিল্লার ওসি কোরআন শরীফকে মিডিয়ার সামনে দেখিয়েছে এবং এটা ভাইরাল করে দিয়েছে। যদি একটা ওসি উপরের থেকে নির্দেশিত না হয়, তবে এই কাজ করতে পারে না। সরকারের প্ররোচনায় এ ধরনের একটা ঘটনা ঘটানো হয়েছে।

রাজশাহী জেলা কৃষকদলের আল আমিন সরকার টিটুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল হকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাদঁ, সদস্য সচিব বিশ্বনাথ সরকার, জেলা বিএনপির সদস্য জাহান পান্না, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, সিরাজুল ইসলাম, তোফায়েল হোসেন রাজু ও আমিনুল হক মিন্টু, বাঘা বিএনপি’র আহবায়ক ফকরুল ইসলাম বাবলু, বাঘা পৌর বিএনপি’র আহবায়ক হামিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক আমজাদ খান ও সদস্য সচিব ফজলুর রহমান।
আরো বক্তব্য রাখেন দূর্গাপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক হাসান ইমাম ফারুক সুমন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আসরাফুল ইসলাম প্রিন্স, মেরাজুল ইসলাস, পিন্টু সরকার, মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুখশানা পারভিন টুকটুকি, পুঠিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব এন্তাজুল হক বাবু ও পবা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, জেলা স্বেচ্চাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন ও সাবেক যুবদল নেতা আলাউদ্দিন আলি। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ বাধায় আর এগুতো পারেনি।