নিজস্ব প্রতিবেদক: পবা উপজেলা যুবদলের সাবেক কমিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ সোমবার নগরীর সপুরায় বিএনপি চেয়ারপার্সন তিদনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমান ও পবা উপজেলা বিএনপি’র আহবায়ক সেলিম রেজা বাচ্চুর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডিভোকটে শফিকুল হক মিলন। উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক ও যুগ্ম আহবায়ক সুলতান আহম্মেদ, তাইজুল ইসলাম, সোহেল রানা, হাবিুবুর রহমান হাবিব, শফিকুল ইসলাম, আক্তারুজ্জামান, রাজু আহম্মেদ, মাজদার রহমান, মামুন, আক্তারুজ্জামান, ওহাব আলী, সোহাগ রানা, আব্দুর রউফ মিলন, রবিউল ইসলাম, সাজ্জাদ হোসেন, এ্যাডভোকেট তারেক হোসেন, রকি, রনি ও রসুলসহ অন্যান্য নেতাকর্মী।