সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে সাতদিনব্যাপি নারীদের হস্তশিল্প কোর্সের উদ্বোধন

  • প্রকাশ সময় রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্যে সামাজিক কল্যাণ সংস্থার উদ্যোগে সাতদিন ব্যাপি যুব নারীদের হস্তশিল্প অপ্রাতিষ্ঠানিক কোর্সের উদ্বোধন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর বোয়ালিয়ার সহযোগিতায় আজ রোববার বিকেলে সামাজিক কল্যাণ সংস্থার প্রশিক্ষণ কক্ষে এই কোর্সের উদ্বোধন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান, সহকারী থানা যুব উন্নয়ন কর্মকর্তা জুলফিকার আলী সরদার, সামাজিক কল্যাণ সংস্থার প্রশিক্ষক নাসরিন আকতার, সদস্য আল-আমিন, আব্দুল্লাহ আল মারুফ, শরিফুল ইসলাম চঞ্চল ও আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্য কর্মীবৃন্দ এবং প্রশিক্ষনার্থী।
উদ্বোধনীতে অত্র সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট রায়হান বলেন, কর্মমুখী প্রশিক্ষণ শেষে রয়েছে প্রশিক্ষানার্থীদের কর্মসংস্থানের সুযোগ। প্রশিক্ষণে হাতে-কলমে কাজ শেখানো হয় বলে সাধারনের চেয়ে প্রশিক্ষণ প্রাপ্তরা বেশি এগিয়ে থাকে। সেইসাথে প্রশিক্ষণ নেওয়ার পর তারা নিজেরাই একেকজন উদ্যোক্ত্যা হবে বলে তিনি আশাব্যাক্ত করেন। পোষাক তৈরী প্রশিক্ষণ কোর্সে মোট ৩০ জন যুবতী অংশ করছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin