সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে রাসিকের বিভিন্ন কর্মসূচি

  • প্রকাশ সময় সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ৩৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ১১টায় টি-বাঁধ সংলগ্ন বাবলাবন বধ্যভূমি মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বাদ জোহর শহিদদের আত্মার শান্তি কামনা করে সোনাদিঘী জামে মসজিদ ও নগর ভবন মসজিদসহ ওয়ার্ড এলাকার সকল মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত প্রার্থনা অনুষ্ঠিত হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবনসহ ওয়ার্ড কার্যালয় ও কর্পোরেশন কর্তৃক নিয়ন্ত্রিত স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১১টায় নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এছাড়াও বাদ জোহর সোনাদিঘী জামে মসজিদ ও নগর ভবনের মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধের শহীদ, আত্মদানকারী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে নগর ভবনসহ গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তাঘাট আলোকায়ন, জাতীয় পতাকা, ড্রপডাউন, ওভার হেড ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin