নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে সপ্তম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারাবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে গতকাল রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।
নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্কাতো হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সদস্য রাসিক-২এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা। উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা ড. হামিদুল ইসলাম, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সাংবাদিক ফজলুল করিম বাবলু।

এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
কারিতাসের স্বেচ্ছাসেবকগণ রাজশাহী কোর্ট ষ্টেশন হতে বিলসিমলা পর্যন্ত বস্তি এলাকার বিভিন্ন সমস্যাগুলো বিভিন্ন সময়ে তুলে এনে ডায়লগ কর্মশালায় তুলে ধরেন। সেইসব সমস্যাগুলো নিয়ে সবাই আলোচনা করেন এবং সদস্যাগুলো মার্কিং এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে তিনটি বিষয় মনোনীত করা হয়। এরমধ্যে সাবমার্শিবল পাম্প স্থাপন ও ড্রেন ও রাস্তা করণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিকট একটি লিখিত আবেদন করার সিন্ধান্ত হয়। সেইসাথে বস্তিবাসীর বয়স্ক ও প্রতিবন্ধি ভাতার এর সমস্যা নিয়ে আলোচনা হয়।
শুধু তাই নয় বস্তির যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও সমবায় কার্যালয় হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান নিয়ে আলোচনা হয়। এছাড়াও যে সকল কাজ গুলো পরিকল্পনায় নিয়েও করা সম্ভব হয় তা চলতি মাসের মধ্যে সমাপ্ত করা নিয়ে আলোচনা হয়।