সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি’র যৌথ জরুরী সভা

  • প্রকাশ সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, রাজশাহী জেলা ও মহানগর শাখার যৌথ জরুরী সভা শনিবার নগরীর শাহ্ মখ্দুম কলেজে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক, জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। সভায় গত সাংবাদিক সম্মলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী আঞ্চল, রাজশাহীর পরিচালক ড. কামাল হোসেন ও সহকারী পরিচালক ডাক্তার আবু রেজা আজাদ এর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, শিক্ষাগণের সাথে দুর্ব্যবহার এবং এম.পি.ও নীতিমালা বিরোধী কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ করে তাদের দ্রুত প্রত্যাহার এবং বিভাগীয় শাস্তির দাবী জানানো হয়।

সাংবাদিক সম্মেলনের প্রতিবাদে পরিচালকের দপ্তর থেকে স্থানীয় পত্রিকায় একটি প্রতিবাদ লিপি প্রচারিত হয়েছে, যা অসত্য, মনগড়া ও তথ্য ভিত্তিক নয়। একটি সরকারী দপ্তর থেকে সরকারী বিজ্ঞপ্তিতে মিডিয়া ব্যবহার করে মেয়র ও জাতীয় নেতা এবং স্থানীয় সংসদ সদস্যের পদবী ব্যবহার সরকারী চাকুরীর শৃংঙ্খলা পরিপন্থি। রাজনৈতিক ব্যক্তিদের পদবী ব্যবহার তাদের দুর্নীতি ও অসৌজন্যমূলক কর্মকাণ্ড ধামাচাপা দেয়ার অপপ্রয়াস মাত্র। যা এই সভা থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। সেইসাথে নানা কর্মসূচী গ্রহন করা হয় সভা থেকে।

কর্মসূচী গুলো হলো-রাজশাহী অঞ্চলের জাতীয় সংসদ সদস্যগণ, রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র, এবং বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে বর্ণিত কর্মকর্তাদয়ের দুর্নীতি ও অসদাচরণের বিষয়ে স্মারকলিপি পেস ও মত বিনিময়। বাকশিস কেন্দ্রীয় কমিটির সাথে এবং জেলা, উপজেলা ও কলেজ পর্যায়ের কমিটির সাথে মতবিনিময়। আগামী বছরের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে উক্ত দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে রাজপথে মানব বন্ধনের কর্মসূচী গৃহীত হয়।

এছাড়াও সভায় ক্ষোভ প্রকাশ করা করা সহহ উদুর্নীতিবাজ কর্মকর্তা কর্তৃক শিক্ষক নেতৃবৃন্দের সাথে দুর্ব্যবহার, শিষ্ঠাচার বহির্ভূত আচরণ, কথিত মিথ্যা মামলার হুমকী প্রদানসহ তাদের চাকুরী শৃংঙ্খলা বহির্ভূত অসদাচরণের তীব্র নিন্দা জানানো হয়। এছাড়াও সভার সিদ্ধান্ত সমূহ মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণের জন্য গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ রাজকুমার সরকার, অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল আজিজ মন্ডল, অধ্যক্ষ রুহুল আমিন, সিরাজুল হক, শামিমুর রহমান কাজল, অধ্যক্ষ কাওসার আলী, অধ্যক্ষ এরশাদ আলী, অধ্যক্ষ আব্দুর রব, মকছেদুর রহমান ও এ.কে.এম. কামরুজ্জামান বাবলুসহ বাকশিস রাজশাহী জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন বাকশিস রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মধু। পরিশেষে মৃত্যুবরণকারী শিক্ষকগণের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin