সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো আরো ২টি আধুনিক এসটিএস

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ৬১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে আরো ২টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর যাত্রা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মিশন হাসপাতাল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এবং বুলুনপুর সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও কাউন্সিলরবৃন্দ।

ফলক উন্মোচন ও ফিতা কেটে এসটিএস ২টি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারী মোঃ মামুন উর রশীদ।

অনুষ্ঠানে সরিফুল ইসলাম বাবু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক, উন্নত, স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

নগরীর প্রতিটি ওয়ার্ডে সকেন্ডারী ট্রান্সফার স্টেশন স্থাপনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে ২টি এসটিএস এর উদ্বোধন করা হলো। এটি নির্মাণে এই দুই এলাকার পরিবেশ উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে এর খোলা স্থানে বর্জ্য থাকবে না। এতে করে পরিবেশ উন্নয়নের পাশাপাশি দূষণমুক্ত হচ্ছে এলাকাগুলো।

অনুষ্ঠানে বক্তব্য দেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন টুনু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন ডলার। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, উম্মে সালমা, সুলতানা রাজিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠান বিসমিল্লাহ বর্ষণ এন্ড কোং- এর প্রোপ্রাইটার মামুনুর রশিদ বাচ্চু।

আরো উপস্থিত ছিলেন রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবির মুক্তা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরিফুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক বাদশা আলম চাচ্চু, রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক নেতা রমজান আলী জনি, নিউ গভ. ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়তুল হোসেন তরুণ, সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী তানজীর রহমান বন্ধন, উপ-সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, সজিবুর রহমান ও কার্য সহকারী আলমগীর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin