সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জাতীয়তাবাদী কৃষক দলের বিভাগীয় প্রতিনিধি সভা

  • প্রকাশ সময় শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দলকে শক্তিশালী ও সুসংগঠিত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফৌজদার শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সামসুর রহমান সামস্।

কৃষকদল রাজশাহী বিভাগের আয়োজনে কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর কৃষকদলের আহবায়ক ওয়াদুদ হাসান পিন্টু ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটুর সঞ্চালনায় সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন।

আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মুহিব্বুল হক রুবেল, আলম মাস্টার ও সদস্য রেজাউল করিম রঞ্জুসহ নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কৃষক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, কৃষকের ভাগ্যান্নয়ে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের পুরোধা ও বাংলাদেশের কৃষি বিপ্লবের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদল গঠন করেন। শুধু এই দল গঠন করে তিনি ক্ষান্ত হননি। কৃষিতে বিপ্লব ঘটানোর জন্য খাল খনন, গভীর নলকুপ স্থাপন এবং সেচের জন্য বহিরবিশ্ব থেকে সেচপাম্প আমদানী করেন। এছাড়াও তিনি কৃষিতে বিপুল পরিমানে ভুর্তকী দেন। যা আজো চলমান রয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশে কৃষিতে যে পরিমান সাফল্য এসেছে তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মডেলকে অনুস্বরন করে। এজন্য তিনি আজো কৃষকদের মনের মনিকোঠায় অমর হয়ে রয়েছেন। কিন্তু বর্তমান সরকার কৃষি ও কৃষকদের ধ্বংস করে ফেলেছে। কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণের ব্যাপক মূল্যের কারনে উৎপাদিত কৃষি পন্যের দাম রেড়ে যাচ্ছে। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এই সরকারের কবল থেকে কৃষি ও কৃষককে বাঁচাতে এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার জন্য আন্দোলনের কোন বিকল্প নাই। বিধায় আগামীতে সরকার পতনের আন্দোলনে কৃষক জনতাকে রাজপথে নামার আহবান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin