নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জনতা বস্ত্রালয়ের উদ্যোগে আজ শনিবার শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনতা বস্ত্রালয়ের মালিক ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজশাহী জেলার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সারওয়ার হোসেন পলাশ। আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসান রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোস্তাকিম ও কাঁটাখালী পৌর ছাত্রলীগের সদস্য আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পবা থানার হরিয়ান, পাকুড়িয়া ও সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডেরহ তদরিদ্র ও অসহায় শীতার্ত ব্যক্তিদের মধ্যে এই কম্বল বিতরণ করা হয় বলে জানান পলাশ। সেইসাথে রাজশাহীবাসীসহ দেশীবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।