নিজস্ব প্রতিবেদক: দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালীকরণ ও আগামী কার্যক্রম বিষয়ে পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এবং রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবানে গতকাল সন্ধ্যার পর থেকে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা। বিশষে অতিথি সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম আহায়ক আহবায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী।
রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সহ-সভাপতি রাসেল বাবু, আনোয়ার হোসেন সেন্টু ও আনোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর তারেক ও সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাহিন আহম্মেদসহ মহানগর সেচ্ছাসেবক দলের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ ও অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
প্রধান অতিথি বলেন, এখন সময় এসেছে যুদ্ধে নামার। আর এই যুদ্ধে বিজয়ী হতে হলে একসাথে একযোগে মাঠে নামতে হবে। কারন এই সরকার নিজে থেকে কোনদিন সরে দাঁড়াবেনা। ভোট ডাকাতি করে আবারও ক্ষমতায় আসবে। আগামী সংসদ নির্বাচনে যেন ভোট চুরি ও ডাকাতী এবং আইন শৃংখলাবাহিনীকে দিয়ে যেন রাতের অন্ধাকরে ভোট নিতে না পারে সেজন্য এখই কঠোর আন্দোলনের ডাক দিতে হবে। আর এই ডাকে সাড়া দেয়ার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, যত দিন যাচ্ছে বেগম জিয়া তত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঘরে বসে বর্তমান সরকারের তামাশা দেখছেন। তামাশা দেখার দিন শেষ। এখন একটাই দাবী হাসিনা মুক্ত বাংলাদেশ। আর এই ফ্যাসিস্ট সরকারের কবল থেকে দেশকে রক্ষা, বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুণরুদ্ধার ও নিরদলীয় নিরপেক্ষ সরকার গঠনের জন্য কঠোর আন্দোলন গড়ে তেরা হবে। আর এই আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদে বিশ্বাসী সকল জনগণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের জীবনবাজি রেখে রাজপথে নামার আহবান জানান তিনি।