নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু অসুস্থ হয়ে মোহনপুরের নিজ বাড়িতে চিকিৎিসাধীন আছেন। তাঁকে আজ বৃহস্পতিবার দুপুরে দেখতে যান রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মানুন, রায়হানুল আলম রায়হান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদের আহবায়ক আল-আমিন সরকার টিটু, কেশরহাট পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক খুশবুর রহমান ও নওহাটা পৌর কৃষকদল নেতা মামুন।
নেতৃবৃন অসুস্থ বাবলুর সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এদিকে মৌগাছী ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল করিম মন্ডল বৃহস্পতিবার ইন্তেকাল করেন। বাদ যোহর তাঁর জানাযাতেও তারা অংশ গ্রহন করেন বলে জানান জেলা কৃষক দলের আহবায়ক আল-আমিন সরকার টিটু।