সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করলেন রাসিক মেয়র

  • প্রকাশ সময় রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ৩২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ২নং ওয়ার্ডে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, তীব্র শীতে যেন কোন মানুষের কষ্ট না হয়, সেজন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শীতবস্ত্র পাঠিয়েছেন। প্রতি বছর নগরীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করি। এরই ধারাবাহিকতায় এ বছরও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। করোনা মহামারির শুরু থেকে খাদ্য সহ বিভিন্ন সহায়তা নিয়ে মানুষের পাশে আছি, আগামীতেও সব সময় মানুষের পাশে থাকবো।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন মিলি, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin