সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

তৃতীয় লিঙ্গের সন্তানেরা পাপের ফসল নয়: ডা. অর্ণা জামান

  • প্রকাশ সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের সন্তানেরা পাপের ফল নয়। এটা হচ্ছে সৃষ্টিকর্তার একটি খেলা। আল্লাহ তাদের একটি বিষয়ে কমতি করে দিয়েছে। তাই বলে তৃতীয় লিঙ্গে মানুষকি থেমে থাকবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি তৃথীয় লিঙেসর মানুষের অধিকার আদায়ে সচেস্ঠ ছিলেন। তিনি এই জনগোষ্ঠির মানুষকে নাগরীক হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ভোটাধিকার প্রদান করেছেন। এছাড়াও পিতার সম্পদে অধিকার দিয়েছেন।

সোমবার (১০জানুয়ারী) দুপুরে নগরীর চন্দ্রিমা থানা সংলগ্ন আম বাগানে দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, বর্তমান রাসিক মেয়র সাড়ে তিনহাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করছেন। তিনি নগরীকে বাসযোগ্য শীশামুক্ত ভাবে তৈরী করেছেন। ইতোমধ্যে গ্রীন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি হিসেবে এই শহরকে গড়ে তুলেছেন তাঁর পিতা এ.এইচ,এম খায়রুজ্জামান লিটন। তিনি নিরলসভাবে নগরীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামীতে এই ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকার প্রার্থীকে ভোট প্রদান করার আহবান জানান তিনি।

অর্ণা বলেন, শীতে কোন মানুষ যেন কষ্ট না পায় সে জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। শীতের শুরু থেকে কম্বল বিতরণ করছেন। নগরীর ১ থেকে ৩০টি ওয়ার্ডে শীতার্ত সকল মানুষকে কম্বল দেওয়া হচ্ছে। সেইসাথে সোমবার তৃতীয় লিঙ্গের দুইশত জনের মধ্যে কম্বল বিতরণ করা হলো। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। বক্তব্য শেষে তিনি উপস্থিত তৃতীয় লিঙ্গের জনগণের মধ্যে কম্বল বিতরণ করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে প্রদানকৃত ও দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনের আলো হিজড়া সংগের সভাপতি মোহনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, আরএমপি চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মইনুল বাশার, রাজশাহী জেলা হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ ও মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র সংস্থার প্রকল্প সম্বয়কারী আফসানা তানজুম ইরানী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin