সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে দুঃস্থ্যদের মধ্যে এনসিসি ব্যাংকের কম্বল বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে এখন প্রচন্ড শীত পড়ছে। খেটে খাওয়া ও অসহায় মানুষগুলো শীতের দাপটে কাপছে এবং ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। রাজশাহীতে এর ব্যতিক্রম নয়। এই সকল গরীব ও শীতার্ত মানুষদের শীত থেকে রক্ষা করতে পাশে এসে দাঁড়িয়েছে এনসিসি ব্যাংক রাজশাহী শাখা। সোমবার (১০ জানুয়ারী) বেলা ৩টার দিকে নগরীর ভেরিপাড়া এলাকার মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অত্র ব্যাংকের কর্মকর্তারা।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব রফিক উদ্দীন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক রাজশাহী শাখার ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ফজলে কবীর টুটুল। এছাড়াও অত্র ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এনসিসি ব্যাংক শুধু ব্যবসা করে না। অনেক সামাজিক কাজ করে থাকে। দরীদ্র ও অসহায় মানুষের পাশে এই ব্যাংক অতিতেও দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে বলে জানান তিনি। বক্তব্য শেষে তিনি ও অতিথিববৃন্দ উপস্থিত শীতার্তদরে মধ্যে কম্বল বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin