নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবীতে আগামী ১২ জানুয়ারী বুধবার রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে শিবপুর স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বিএনপি’র মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীরসহ জাতীয় পর্যায়ের এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সাথে বিএনপি’র অঙ্গ ও সহযোগি সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা।
সোমবার (১০ জানুয়ারী) রাজশাহী মহানগর বিএনপি’র আয়াজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম আহায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল আলম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী, মহানগর দলের সভাপতি তাঁতী আরিফুল শেখ বনি ও মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ফেরদৌসী ও দপ্তর সম্পাদক শাহিনা আকতার রোজি। এছাড়াও মহানগরীর বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতি বলেন, বুধবারের সমাবেশ নিয়ে স্থানীয় প্রশাসন ও আওয়ামী পন্থীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সমাবেশস্থলে বাধা, যানবাহন বন্ধ এবং পুলিশি ব্যারিকেট হতে পারে। এজন্য পূর্ব প্রস্তুতি নিয়ে সমাবেশ স্থলে যাওয়ার জন্য নেতাকর্মীদের অনুরোধ করেন তিনি। সেইসাথে আজকের মধ্যেই যানবাহন ভাড়া করার জন্য বলেন তিনি।
বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ তাঁর পরিবারের অন্যান্য মৃত সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মী ও মৃত মুসলিম ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত ও অসুস্থ বেগম খালেদা জিয়া, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ নেতাকর্মীর সুস্থ্যতা এবং মুসলিম বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।