সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জাসাস রাজশাহী মহানগর আহবায়ক কমিটির কমিটির পরিচিতি সভা

  • প্রকাশ সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ২৭ সদস্য বিশিষ্ট রাজশাহী মহানগর কমিটির পরিচিতি সভা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি’র দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জাসাস রাজশাহী মহানগরের আহবায়ক এ্যাডভোকেট রজব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী এশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ইথুন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল-আমিন সরকার টিটু।

মাহনগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বীন তারেক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি।

এছাড়াও মহানগর জাসাস এর যুগ্ম আহবায়কগণ ইফফাত আরা তানিয়া, এ্যাডভোকেট খুরশীদ আলম বাবু, এ্যাডভোকেট মোজাম্মেল হক, রাকিবুল ইসলাম তুহিন, তাছলিমা আক্তার মনি, রিয়াজ উদ্দিন, জাব্বির খান, রাকিবুল হাসান রাজিব, আব্দুল্লাহ রাজা ও আল আমিন মিলন, সদস্য সাইদুর রহমান ছেদু, মীর আব্দুল মোমিন, এ.বি.এম সাইদ পিন্টু, রেজাউল করিম, ইসমত আরা শিমু, সাঈদ হাসান সরকার, নূর মোহাম্মদ লাইজু, ইসতিয়াক আহমেদ বিটুল, নুরুল ইসলাম জনি, প্রজ্ঞা লাবনী, এনসার খান আব্দুর রাজ্জাক, আরিফ ও সোহেল রানা জীবনকে জাসাস এর আহবায়ক সবার সাথে পরিচয় করে দেন।

প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন, জাসাস যেমন একটি দেশের সংস্কৃতি রক্ষা করে, তেমনি অন্যায়ের বিরুদ্ধে গান, নাটক, কবিতা ও অন্যান্য লেখনির মাধ্যেমে প্রতিবাদ করে। বক্তারা জাসাসকে শক্তিশালী করতে কাজ করার আহবান জানান। সেইসাথে সকল আান্দোলন সংগ্রামে মূল দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকার পরামর্শ দেন তারা। এছাড়াও তাঁরা বেগম জিয়ার মুক্তি, বিদেশে নিয়ে সুচিকিৎসা এবং দেশের গণতন্ত্র পূণরুদ্ধারের সংগ্রামে এগিয়ে আসার জন্য জাসাস নেতাকর্র্মীদের আহবান জানান। বক্তব্য শেষে বেগম জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin