সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মহানগর যুবদল নেতা হিকোলের মায়ের ইন্তেকাল

  • প্রকাশ সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোলের মাতা ও মরহুম এ্যাডভোকেট একরামুল হক এর স্ত্রী আলহাজ্ব মাজেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে দূরারোগ্যব্যাধি ক্যান্সারে ভূগছিলেন। তিনি বোরবার রাত সোয়া ৩টার দিকে নিজ বাসভবন রাজপাড়ায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ১ ছেলে ও ৪ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্বজনসহ ও বহুগুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ যোহর মহিবাথান ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমাকে মহিষবাথান কবরস্থানে দাফন করা হয়। এদিকে রাজশাহী এ্যাডভোকেট বারের সিনিয়র আইনজীবী খাজা মঈনুদ্দিন রোববার রাত অনুমানিক ২ টার দিকে ইন্তেকাল করেন (ইন্না—–রাজিউন)। তিনি দীর্ঘ দিন যাবৎ অসুস্থ ছিলেন। তাঁরও নামাজে জানাাযা বাদ যোহর একইস্থানে একই সাথে অনুষ্ঠিত হয় এবং একই কবরস্থানে দাফন করা হয়।

উভয় জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নিবাহী কমিটির বন ও পরিবেশ সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী, সদস্য সচিব মামনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও বজলুল হক মন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু ও শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সভাপতি মনিরুজ্জামান শরীফ।

আরো উপস্থিত ছিলেন রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু ও ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, রাজশাহী যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর আপেল, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাজপাড়া ছাত্রদলের সাবেক সভাপতি আসাদ ও বোয়ালিয়া থানা(পূর্ব) ছাত্রদলের সদস্য সচিব রাকিন রায়হানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, রাজশাহী বারের আইনজীবীগণ, তাঁদের আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin