সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ কমিশনার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় ৪০০ জন অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার। বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজপাড়া থানার আয়োজনে রাজশাহী মহানগরীর লক্ষীপুর ভাটাপাড়া মুক্তিযোদ্দা নূরুল আমিন স্টেডিয়ামে অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অসহায় প্রতিবন্ধী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) তৌহিদুল আরিফ, রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ভাটাপাড়া যুব সংঘের সভাপতি নাসির উদ্দীন শেখ ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ দীপনসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin