সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে যোগ হলো আরো ১টি আধুনিক এসটিএস

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আধুনিকায়নে আরো ১টি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে রেলওয়ে সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। রেলওয়ে এসটিএস এর কার্যক্রম শুরুর মাধ্যমে সিটি কর্পোরেশনের আধুনিক এসটিএস এর সংখ্যা হলো ৮টি। এরআগে গত ৩০ ডিসেম্বর মিশন হাসপাতাল সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন এবং বুলুনপুর সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধীন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রেলওয়ে (পশ্চিম) এর সিপিও আমিনুল হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী লিয়াকত শরীফ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগর ভবন মসজিদের ইমাম আবুল খায়ের।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সরিফুল ইসলাম বাবু বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক, উন্নত, স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে নিরসলভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। তিনি নগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। নগরীর প্রতিটি ওয়ার্ডে সকেন্ডারী ট্রান্সফার স্টেশন স্থাপনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে আরো ১টি অত্যাধুনিক এসটিএস এর উদ্বোধন করা হলো। এটি নির্মাণে এলাকার পরিবেশ উন্নয়নসহ বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। এখন থেকে এর খোলা স্থানে বর্জ্য থাকবে না। প্রতিদিনের বর্জ্য এসটিএস‘এ এসে জড়ো হবে। এতে করে পরিবেশ উন্নয়নের পাশাপাশি দূষণমুক্ত হচ্ছে শহর।

প্রধান অতিথির বক্তব্যে ড. এবিএম শরীফ উদ্দিন বলেন, মেয়র মহোদয় রাজশাহীকে পরিস্কার-পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে শহর হিসেবে গড়তে বর্জ্য ব্যবস্থার আধুনিকায়ন করছেন। সেই কাজের অংশ হিসেবে আজকে আরো একটি এসটিএস এর উদ্বোধন করা হচ্ছে। আরো কয়েকটি এসটিএস নির্মাণাধীন। আগামীতে প্রতিটি ওয়ার্ডে ১টি করে এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন, যেখানে সেখানে বর্জ্য ফেলা যাবে না। এ ব্যাপারে নাগরিকদেরকে সচেতন হতে হবে। নগরীকে পরিচ্ছন্ন রাখতে নগরবাসীকেও সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে। সকলের সহযোগিতায় পরিচ্ছন্ন ও সুন্দর নগর গড়ে তোলা সম্ভব হবে। তাহলে মেয়র মহোদয় যে রাজশাহীর স্বপ্ন দেখেন, সেটির বাস্তবায়ন হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, রেলওয়ে (পশ্চিম) এর সিনিয়র ওয়েলফেয়ার অফিসার এসএম আকতার হোসেন, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সাধারণ সম্পাদক আকতার আলী, রেলওয়ে শ্রমিক লীগ আরবিআর শাখার সহ-সভাপতি আইনুল হক, রাসিকের সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান পরাগ, সহকারী প্রকৌশলী তানজির রহমান বন্ধন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী ও ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তা জুবায়ের হোসেন মুন । অনুষ্ঠান পরিচালনা করেন রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin