নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার কনিষ্ট পুত্র বিশিষ্ট ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকোর ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার।
উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঝমাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, গোলাম মোস্তফা মামুন, রফিকুল ইসলাম রফিক, জাকিরুল ইসলাম বিকুল, আমিনুল হক মিন্টু, শাহাদাত হোসেন, কামরুজ্জামান হেনা, সদর উদ্দীন ও অধ্যাপক সিরাজুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটো, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান স্বজন, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুল হক লিটন, জিয়া পরিষদের সভাপতি আব্দুল ওহাব, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তোতা।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকসহ রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কোকোর বর্নাঢ্য জীবনের আলোকপাত শেষে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র নেতাকর্মী ও দেশের অসুস্থ্য মানুষ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ নিহত ও মৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সকল মুসলিম মৃত ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।