নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ছাত্রদলের আয়োজনে মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রতিকী অনশন অনুষ্ঠিত হয়। শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খবার পরিবেশন নিশ্চিত করার দাবীতে পবার পোড়াপুকুর এলাকায় অবস্থিত কবি নজরুল ইসলাম কলেজ শহিদ মিনারের এই অনশন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলে এই অনশন।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনকের সঞ্চালনায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম রাজিব, নাজমুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান ও জার্জিস আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাজু, দূর্গাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক ঈমন আহম্মেদ সুমন, সদস্য সচিব আব্দুস সবুর বুলেট, যুগ্ম আহবায়ক শাহাদৎ হোসেন ও সদস্য ফয়সাল আহম্মেদ শান্ত।
আরো উপস্থিত ছিলেন পবা উপজেলা ছাত্রদলের আহবায়ক আলামিন, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, মাসুদ ও প্রিন্স এবং সদস্য হুমায়ন ও মাহবুব, বাগমারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব উজ্জল রহমান,সদস্য ফারুক ও আতিক, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহবায়ক আল আমিন রিমন, ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের আহবায়ক রবিউল ইসলাম গনি, যুগ্ম আহবায়ক হালিম ও মিলন, চারঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামীম ইসলাম ও নওহাটা পৌর ছাত্রদলের যুগ্ম আহায়ক আমীর হামজাসহ প্রতিটি থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত ছাত্রনেতৃবৃন্দ শাহ্ জালাল বিশ্ববিদ্যালের ভিসির দ্রুত পদত্যাগ দাবী করেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্বতা প্রকাশ করেন। সেইসাথে তারা এ বিষয়সহ যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন। বক্তব্য শেষে তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ্য অন্যান্য নেতৃবৃন্দর সুস্থ্যতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকোসহ মৃত সকল নেতাকর্মী ও মুসলিম সকল ব্যক্তির রুহের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।