সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে দৈনিক গণমুক্তি পত্রিকার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও এতিমদের মধ্যে খাবার বিতরণ

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৫৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বহুল প্রচারিত এবং জনগনের গ্রহনযোগ্য ও সর্বজন পঠিত জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকা নানা প্রতিকুলতার মধ্যে দিয়ে ৪৯তম বছর অতিক্রম করে করে পঞ্চাশ বছরের পর্দাপন করলো। এ লক্ষে নানা আয়োজনে রাজশাহীতে এই পত্রিকার ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (৩০ জানুয়ারী) সকালে রাজশাহী শিশু একাডেমিতে আলোচনা সভা ও কেক কাটা হয়। সেইসাথে উপস্থিত সকল অথিদের মধ্যে গণমুক্তি লোগো সমৃদ্ধ গেঞ্জি ও মগ বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণমুক্তি রাজশাহী ব্যুরোচিফ মাজহারুল ইসলাম চপল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কোর্ট কলেজের সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি ও শিক্ষক নেতা শফিকুর রহমান বাদশা, প্রবীন সাংবাদিক, কলামিষ্ট ও রাজশাহী প্রেস ক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, দৈনিক রাজশাহী পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি আবু কাওসার মাখন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।

সাংবাদিক শাহীনুর রহমান সোনার সঞ্চালায় ও গণমুক্তি রাজশাহী জেলা প্রতিনিধি ফজলুল করিম বাবলুর সার্বিক তত্বাবধানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাসসুল ইসলামসহ বরেন্দ্র প্রেস ক্লাবের অন্যান্য সদস্য, গণমুক্তি পত্রিকার থানা পর্যায়ের প্রতিনিধিগণ এবং অন্যান্য পত্রিকার সাংবাদিকবৃন্দ।

অতিথিবৃন্দ পত্রিকাটির স্মৃতিচারন করতে গিয়ে বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে পঞ্চাশ বছর হলো। আর এই পত্রিকারটি বয়স হলো ৪৯ বছর। স্বাধীনতার পরের বছর জন্ম নিয়ে দীর্ঘ পথ চলায় নানা প্রতিকুলতা এবং বাধা অতিক্রম করে এই পর্যন্ত এসেছে। সেইসাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অবিচল থাকায় তারা ধন্যবাদ প্রকাশ করেন এবং এর সঙ্গে জড়িত সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও কুলাকুশলীদের শুভেচ্ছা জানান।

তাঁরা আরো বলেন, বর্তমানে সাংবাদিকদের অবস্থা খুব একটা ভালো নয়। নিজেদের গ্রুফিং এর কারনে এই অবস্থা হয়েছে। সকল সাংবাদিককে একতাবদ্ধ হয়ে কারো প্ররোচনায় কর্ণপাত না করে নিজে থেকে তন্দ করে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশ করার আহবান জানান।

তাঁরা বলেন, সাংবাদিকরা হচ্ছে একটি জাতীয় বিবেক। দেশের স্বাধীনতা সার্বোভৌমত্ব অক্ষুন্ন রাখতে এবং দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসিম। বিধায় এই পেশাকে সম্মানের সাথে গ্রহন করে দেশ ও জনগণের পাশে থেকে সেবা করার পরামর্শ দেন অতিথিবৃন্দ। বক্তব্য শেষে অতিথিবৃন্দ ও উপস্থিত সকলেই মিলে কেক কাটার মধ্যে দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। সেইসাথে এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin