নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে দশম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।
নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের নতুন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। উপস্থিত ছিলেন সদস্য রাসিক-২এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি:) ড. হামিদুল ইসলাম, জিআইজেড প্রকল্পের রাজশাহী সিটি কর্পোরেশনের এ্যাডভাইজার আকতারুজ্জামান রানা, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সাংবাদিক ফজলুল করিম বাবলু।
এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

ডায়লগ কর্মশালায় গত সভার সিদ্ধান্ত সমুহ নিয়ে আলোচনা হয়। সেইসাথে বিগত দিনের সকল ডায়লগ কর্মশালা এবং চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা ও এ পর্যন্ত প্রকল্পের সফলতা, বিফলতা ও বাধা সমুহ নিয়ে আলোচনা হয়। আলোচনায় উপস্থিত সকলেই প্রানবন্ত আলোচনা করেন এবং আগামীতে প্রকল্পের কার্যক্রম আরো বেগমান করার বিষয়ে একমত পোষন করেন সবাই।