নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সামসুল হোসেনের মা জুহুরা বেগম শনিবার দুপর ২টায় ইন্তেকাল করেছেন(ইন্না—– রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর। বাদ এশা মরহুমাকে জানাযা শেষে দাফন করা হয়। সামসুলের মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুনুর রশিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল আলম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী।