সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

খালেদা জিয়া মাদার অব ডেমোক্রেসি সম্মাননা পাওয়ায় ৩নং ওয়ার্ড বিএনপি’র দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্র রক্ষায় আপোসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)। তাঁর এই সম্মাননা পাওয়া রাজশাহী মহানগর ৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। সেইসাথে তাঁর নি:শর্ত মুক্তি ও দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের হাতে মিষ্টি বিতরণ করা হয়।

বুধবার নগরীর ভাটাপাড়া বাকীর মোড় বাইশাশে ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির উজিরের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজপাড়া বিএনপি’র সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা আনসার মন্ডল, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শেলী, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল কালাম, জয়নুদ্দিন, নাদের আলী, জসিম উদ্দীন ও শফিউল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন রাজপাড়া থানা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সোহাগ, ৩নং ওয়ার্ড যুবনেতা ওয়াসিম, পলাশ, শিয়ন, নয়ন ও বাবুল, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রায়ান উদ্দিন রানা, ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোমিন হোসেন দয়াল, সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রোহান ও সাংগঠনিক সম্পাদক রবিন।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান, তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্যে কারাবরণ করছেন এবং অসুস্থ অবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন, এসব কারণে এই প্রতিষ্ঠানটি দেশনেত্রীকে ‘মাদার অব ডেমোক্র্যাসি’ অ্যাওয়ার্ড প্রদান করেছে। উল্লেখ্য ৮১ দিন বসুন্ধরা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ফিরোজায় গমন করেন। এই অসাম্য অবদানে বেগম জিয়াকে ভূষিত করায় তারা অত্র অর্গানাইজেশনকে ধন্যবাদ জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin