সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

জীবনতরী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত

  • প্রকাশ সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মাস্ক বিতরণ করা হয়েছে। নগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর থেকে শুরু হয়ে গণকপাড়া বাটার মোড়ে গিয়ে মাস্ক বিতরণ কর্মসূচী শেষ হয়। এসময় প্রায় ৩ শতাধিক সাধারণ জনগণকে জীবন তরী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।
সেই সাথে সকলকে মাস্ক পরতে সচেতন করা হয়। জীবনতরী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মারুফ হোসেন বলেন, নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ অমিক্রণ ধরনের বিস্তার রোধে আমরা সবাই সচেতন হই। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সহযোগিতা করুন। মাস্ক পরুন,সামাজিক দূরত্ব বজায় রাখুন। এছাড়া প্রচার মাইক এর দ্বারা পুরো মহানগরীর জনগণকে মাস্ক পড়তে সচেতন করা হচ্ছে বলেও জানান মারুফ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসমেলার প্রোপাইটর পরিমল কুমার ঘোষ (মিঠু) সহ জীবন তরীসমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin