সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে তিন দাবীতে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের মানববন্ধন

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এনটিআরসিএ এর নিবন্ধিত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের দাবীতে রাজশাহী জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপি প্যানেল প্রত্যাসী নিবন্ধিত শিক্ষক সংগঠন রাজশাহী জেলার আয়োজনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এবং কৃত্রিম শিক্ষক সংকট দূরীকরণে এক আবেদনে স্ব স্ব নীতিমালা অনুসারে কোটা বিহিন সকল নিবন্ধনকারীদের প্যানেল ভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহন করে শিক্ষক সমাজকে অভিশাপ মুক্ত করতে প্যানেল ভিত্তিক নিয়োগ এখন সময়ের ন্যায্য ও যৌক্তিকদাবী বলে উল্লেখ করেন উপস্থিত নেতৃবৃন্দ ও শিক্ষকগণ।

মানববন্ধন থেকে সকল নিবন্ধনকারী চাকরি প্রত্যাশীদের কোটা বিহীন প্যানেল ভিত্তিক নিয়োগ দেয়া, সকল নিবন্ধকারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখা এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভূক্তত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে বলে তিনটি দাবী তুলে ধরেন তারা। সেইসাথে এই দাবী নিয়ে আাগামী রোববার রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা ও রাজশাহী জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করবেন বলে নেতৃবৃন্দ জানান।

প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের বিভাগীয় সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের রাজশাহী জেলার আহবায়ক হুমায়ুন কবির আকাশ, যুগ্ম আহবায়ক মশিউর রহমান ও সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য ও নিবন্ধনকৃত শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin