নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন হোসেন শনিবার বেলা ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না—- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি ২কন্যা, স্ত্রী, নিকটতম আত্মীয়স্বজন ও সহকর্মীসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ এশা মালোপাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে হেতম খাঁ গোরস্থানে তাঁক দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শাফিকুল ইসলাম শাফিক, বজলুর রহমান মন্টু, জয়নাল আবেদিন শিবলী, মহানগর তাঁতী দলেরৎ সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি।
মিজানুর রহমান মিনুর শোক
রাজশাহী মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহরাম মিনু। তিনি বলেন, মরহুম শাহীন হোসেন বিএনপি’র একজন একনিষ্ট কর্মী ছিলেন। অকালে এভাবে তিনি চলে যাবনে ভাবতেও পারেন নি। তাঁর মৃত্যুতে দলের অনেক ক্ষতি হলো। তিনি আবারও মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মহানগর বিএনপি’র সাবেক কমিটির শোক
রাজশাহী মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। তাঁরা উভয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির শোক
রাজশাহী মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শাফিকুল ইসলাম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী। তাঁরা সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।