সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বিএনপি নেত্রী সহিদুন্নাহার কাজি হেনা’র ইন্তেকাল

  • প্রকাশ সময় রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪০২ বার দেখা হয়েছে

নিজস্ব^ প্রতিবেদক: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহিদুন্নাহার কাজী হেনা ইন্তেকাল করেছেন( ইন্না—রাজিউন)। তিনি রোববার রাত ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর একমাত্র ছেলে রাজশাহী মহানগর ছাত্রদলের অন্যতম সহ-সভাপতি নাসমুস সাদাত শাহান বলেন, তাঁর মায়ের পূর্ব থেকেই হার্টের সমস্যা ছিলো।

কিন্তু শনিবার রাতে হঠাৎ করে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসারত অবস্থায় রাত ৪টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। মরহুমা এক ছেলে দুই মেয়ে, নাতী-নাতনী, সহকর্মী ও আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ যোহর নিজ এলাকা সিরোইল কলোনী স্কুল মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

মিজানুর রহমান মিনুর শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহিদুন্নাহার কাজী হেনার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহরাম মিনু। তিনি বলেন, মরহুমা হেনা সারাজীবন দলের জন্য শুধু দিয়েই গেছেন। কোনদিন তেমন কিছু পেলেন না। তিনি একজন দলের একনিষ্ঠ কর্মী ও নেত্রী ছিলেন। তিনি জাতীয় পর্যায়ের একজন নারী নেত্রী।
তিনি ছাত্রী জীবন থেকে দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে গেলেন। তাঁর মৃত্যুতে বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের অপুরণীয় ক্ষতি হলো। এই ক্ষতি কোনভাবেই পুশিয়ে ওঠার নয়। তিনি মরহুমা সহিদুন্নাহার কাজী হেনার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেইসাথে এই পরিবারের পাশে তিনি ছিলেন এবং আজীবন থাকবেন বলে জানান এই বিএনপি নেতা।
সৈয়দ শাহীন শওকতের শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহিদুন্নাহার কাজী হেনার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিাবরের প্রতি সমবেদনা জানান।
মহানগর বিএনপি’র সাবেক কমিটির শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহিদুন্নাহার কাজী হেনার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। তাঁরা উভয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
শোক বার্তায় তাঁরা বলেন, কাজী হেলা তাদের বড় বোনরে মত ছিলেন। তাদেরকে সর্বদা ভালোবাসতেন এবং তিনি তাদেরকে নিজের ছোট ভাইয়ের মত দেখতেন। এই মহিয়শী নারীর মৃত্যুতে তাঁরা উভয়ে গভীর শোকাহত। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিাবরের প্রতি সমবেদনা জানান।
মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহিদুন্নাহার কাজী হেনার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শাফিকুল ইসলাম শাফিক, বজলুর রহমান মন্টু ও জয়নাল আবেদিন শিবলী। তাঁরা সকলেই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
জেলা বিএনপি’র শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহিদুন্নাহার কাজী হেনার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা বিএনপি। জেলা বিএনপি’র পক্ষ থেকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য এ্যাডভোকেট মতিউর রহমান মন্টু, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন ও গোলাম মোস্তফা মামুনসহ সকল সদস্য। তারা সকলেই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মহানগর স্বেচ্ছাসেবক দলের শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহিদুন্নাহার কাজী হেনার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকীর হোসেন রিমন ও সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপনসহ সকল নেতৃবৃন্দ। তারা শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
রাজশাহী মহানগর ছাত্রদলের শোক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সহিদুন্নাহার কাজী হেনার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ সকল নেতৃবৃন্দ। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin