সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে জাতীয়তবাদী তাঁতী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যে ৭টায় রাজশাহী মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ে রাজশাহী মহানগর তাঁতী দলের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগর তাঁতী দলের আহবায়ক আরিফুল শেখ বনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শহীন শওকত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় মহানগর তাঁতী দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম মাসুম।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক ও জয়নাল আবেদীন শিবলী, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মীর খালেদ বীন তারেক, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
বক্তব্য শেষে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ অসুস্থ্য বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, দেশের অন্যান্য মানুষের সুস্থ্যতা, মৃত ও নিহত নেতৃবৃন্দ এবং সাধারণ জনগনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে উপস্থিত সকলের মধ্যে খাবার বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin