সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন, গ্যাস, পানি ও নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে লিফলেট বিরতণ

  • প্রকাশ সময় শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘অবৈধ ও অগণতান্ত্রিক দলীয় সরকারের অধিনে নির্বাচন নয়, তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন চাই’ এই স্লোগান নিয়ে শনিবার সকাল ১০টার দিকে লিফলেট বিতরণ করা হয়। মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকির উদ্যেগে নগরীর ২৯ নং ওয়ার্ডের ধরমপুর বউ বাজারসহ বিভিন্ন এলাকায় তারা এই লিফলেঠ বিতরণ করেন। এসময়ে তার সঙ্গে ছিলেন জাতীয়বাদী মহিলা নেত্রী শিল্পি, আখি, শিউলী, জলি, জুলেখা, রেখা, নাজমা ও আজেরা নাজুসহ প্রায় ৫০জনের অধিক নারী নেত্রী।

বাজারে আগত বিভিন্ন ধরনের ব্যবসায়ী, বাজার করতে আসা জনগণ ও দোকানদারদের হাতে এই লিফলেট তুলে দেন। ব্যবসায়ী, সাধারণ জনগণ বিষয়টিকে ইতিবাচক বলে স্বাগত জানান এবং পানি, গ্যাস ও নিত্যপন্যের উর্ধ্বগতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেন তারা।

এসময়ে টুকটুকি বলেন, বর্তমানে চলমান করোনায় মানুষের আয়ের উৎস কমে গেছে। অনেকে বেকার হেয়ে পড়েছে। মানুষ এক বেলা খাচ্ছে, আরেক বেলা না খেয়ে থাকছে। কিন্তু সরকারের প্রধান এবং তাঁর পাশের নেতারা টাকার পাহাড় গড়তে রাজশাহী ওয়াসার পানির মূল্য, দেশব্যাপি গ্যাস ও নিত্য পন্যের মূল্য বৃদ্ধি অব্যাহত রেখেছে। সরকারের এই অবস্থা দেখে জনগণ যখন ফুঁসে উঠেছে ঠিক তখনি নিজের ক্ষমতা পাকাপোক্ত করতে সার্চ কমিটি নামে দলীয় ব্যক্তিদের দিয়ে নিজেদের মত করে আবারও বিতর্কিত সিইসি গঠন করতে যাচ্ছে।

তিনি বলেন কোন নির্বাচন কমিশন গঠন করে লাভ হবেনা। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিন ছাড়া নির্বাচনে যাবেনা এবং বাংলাদেশে আর কোন প্রকার নির্বাচন হতে দেবেনা বলে জানান তিনি। পরে তারা লিফলেঠ হাতে করে প্রতিবাদ র‌্যালি করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin